প্রকাশিত: ১৪/০৩/২০১৭ ৯:৪৫ এএম

ঢাকা: জাতিসংঘ মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের হত্যা এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের গুরুতর ঘটনাগুলো একটি স্বাধীন কমিশনের মাধ্যমে দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করার ডাক দিয়েছে।

এ নিয়ে জাতিসংঘ সোমবার একটি রিপোর্টও প্রকাশ করেছে।

জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ইয়াঙ্গি লি এই রিপোর্ট করার আগে বাংলাদেশ ও মিয়ানমার সফর করেছেন।

মিয়ানমারের রাখাইন প্রদেশে গত পাঁচ মাস ধরে সেনা অভিযান চলছে এবং সেখানে ব্যাপকহারে হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে বলে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমরা অভিযোগ করছে। এদের সংখ্যা অন্তত ৭০ হাজার।

ইয়াঙ্গি লি তাদের সাথে কথা বলেছেন, তবে মিয়ানমার সফরের সময় রাখাইন প্রদেশের সংঘাতপূর্ণ এলাকাগুলোতে তাকে যেতে দেয়া হয় নি।

তবে এই রিপোর্ট দেয়ার আগেই তিনি বলেছিলেন যে তিনি যা ভেবেছিলেন বাস্তবে পরিস্থিতি আরো অনেক বেশি খারাপ বলে তার মনে হয়েছে।

আজকের এই রিপোর্টে তিনি মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিমদের ওপর যে নির্যাতন চলছে, তার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, গলা কেটে হত্যা, নির্বিচারে গুলি, বাড়িঘরে আগুন লাগানো, বাচ্চাদের আগুনে ছুঁড়ে ফেলা, গণ ধর্ষণসহ ভয়াবহ সব নির্যাতনের বর্ণনা শুনেছেন।

তিনি এসব অভিযোগ নিয়ে বিস্তারিত আলোচনার আহ্বান জানান।

বিবিসি অবলম্বনে

পাঠকের মতামত

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে ...

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে ...

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...