আবদুল্লাহ আল আজিজ
প্রকাশিত: ০৫/০১/২০২৪ ১২:৪৬ পিএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা যুবককে অপহরণের পর গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ এর ডি/৮ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত যুবক মো. ফয়সাল (২৮) ওই ক্যাম্পের সি/২ ব্লকের মো. রফিকের ছেলে।

নিহতের পরিবারের বরাতে উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশন এর বাসিন্দা মাস্টার ফয়সালকে কিছু অজ্ঞাত সন্ত্রাসীরা মুখ বেঁধে অপহরণ করে ক্যাম্প-১৮ এর দিকে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে ক্যাম্প-৪ এর ডি/৮ নং ব্লকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে লাশ ফেলে রেখে যায়।

ওসি জানান, প্রাথমিকভাবে জানা গেছে তাকে অপহরণ করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন ও থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা

পাঠকের মতামত

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে ৬ মৃত্যু, আক্রান্ত আড়াই হাজারের বেশি

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে কমছে না ডেঙ্গুর প্রকোপ। চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ...
Single Page Footer