প্রকাশিত: ২৩/০৩/২০২১ ৯:১৭ এএম

সুজাউদ্দিন রুবেল
কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের আগুনে মারা গেছেন নারী ও শিশুসহ ৭ জন। আহত হয়েছেন ২ জন। সোমবার (২২ মার্চ) বিকেল ৩টায় উখিয়ার বালুখালী ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। পরে আগুন ক্যাম্পটির লাগোয়া ৮-এইচ, ৯ ও ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ছড়িয়ে পড়ে।

আগুনে নিহতেদের মধ্যে ১ জন নারী, ২ জন শিশু ও ৪ জন বৃদ্ধ নিহত হয়েছেন। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী, বিজিবি ও ফায়ার সার্ভিসের কর্মীরা বলে জানিয়েছেন কক্সবাজার জোনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত সহস্রাধিক বসতঘর পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ।

এদিকে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের পাশাপাশি যোগ দিয়েছেন বিমানবাহিনীর ১টি টিম, স্থানীয় সেনাবাহিনী, বিজিবিসহ অন্য বাহিনীর সদস্যরা। এছাড়া স্থানীয়রা যুক্ত হয়েছেন আগুন নেভানোর কাজে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন। তবে আগুনের সূত্রপাতের কারণ এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি বলে জানান তিনি।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer