প্রকাশিত: ২২/০২/২০২২ ৯:১৩ এএম
ছবি : প্রতিষ্ঠানের ওয়েব সাইট থেকে
ছবি : প্রতিষ্ঠানের ওয়েব সাইট থেকে

ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের বেসিক এডুকেশন বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : টেকনিক্যাল ম্যানেজার, বেসিক এডুকেশন। পদের সংখ্যা : নির্ধারিত না।

আবেদন যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক পাস। তবে এডুকেশন বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

 

সংশ্লিষ্ট বিষয়ে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরমধ্যে কমপক্ষে ৩ বছর এনজিও বা আইএনজিওতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

কমপক্ষে ২ বছর রোহিঙ্গা ক্যাম্পে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। বিশেষ করে স্থানীয় ভাষা সম্পর্কে ধারণা থাকলে বাড়তি সুবিধা প্রদান করা হবে।

চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে। বিশেষ করে এমএস অফিসের কাজে দক্ষ হতে হবে।

চূড়ান্ত নিয়োগের পর কাজ করতে হবে কক্সবাজারের উখিয়াতে।

বেতন ও সুযোগ সুবিধা : বেতন ১,১১,২০০ টাকা মাসিক। এছাড়াও বছরে দুইটি উৎসব ভাতা, গ্রাচুয়েটি, বীমা ও মোবাইল অ্যালায়েন্স প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ২৮ ফেব্রুয়ারি, ২০২২

পাঠকের মতামত

চাকরি দিচ্ছে ওয়ার্ল্ড ভিশন, সপ্তাহে ২ দিন ছুটির সুযোগ

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সংস্থাটির রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ সিনিয়র ম্যানেজার/ ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে গতি আনতে পারে চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডর

  চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর (সিএমবিসি) নিয়ে বেইজিংয়ের আগ্রহ দীর্ঘদিনের। গত মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ...
Single Page Footer