প্রকাশিত: ২৩/০৫/২০২২ ৯:১০ এএম


রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার প্রধান ফিলিপ্পো গ্রান্ডি।
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।

রবিবার (২২ মে) দুপুরে তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। সেখানে ইউএনএইচসিআর পরিচালিত একটি কমিউনিটি সেন্টারে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে তাদের চাহিদা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন। এসময় রোহিঙ্গা প্রতিনিধিরা তাদের বক্তব্য তুলে ধরেন।

এরপর উখিয়ায় করোনা মোকাবেলায় প্রতিষ্ঠিত বিশেষায়িত হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি ক্যাম্প এলাকা ঘুরে দেখেন ফিলিপ্পো। এসময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত, ফিলিপ্পো গ্রান্ডি সফর সঙ্গী ইউএনএইচসিআরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক ইন্দ্রিকা রাতওয়াত এবং হাই কমিশনারের সিনিয়র উপদেষ্টা হারভে ডি ভিলারোশে উপস্থিত ছিলেন।

ক্যাম্প পরিদর্শনকালে ফিলিপ্পো গ্রান্ডি রোহিঙ্গাদের বর্তমান অবস্থা ও তাদের সুযোগ-সুবিধা আগের চেয়ে বেড়েছে উল্লেখ করে সন্তুষ্ট প্রকাশ করেছেন বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত। তবে ফিলিপ্পো গ্রান্ডি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

এর আগে ২১ মে কক্সবাজার পৌঁছে জেলা প্রশাসক মামুনুর রশীদের সঙ্গে মতবিনিময় করেন জাতিসংঘের ১১তম শরণার্থী বিষয়ক এ হাই কমিশনার।

মঙ্গলবার তিনি ভাসানচর পরিদর্শন করবেন, একইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাত করার কথা রয়েছে।

এর আগে ২০১৯ সালে বাংলাদেশে এসেছিলেন ফিলিপ্পো গ্রান্ডি, তিনি ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত ইউএনএইচসিআরের প্রধানের দায়িত্ব থাকবেন।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer