ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/০৪/২০২৫ ৭:৩১ এএম

কক্সবাজার জেলার উখিয়া থেকে অপহৃত এক রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম একরাম (১৩)। আজ বুধবার (১৬ এপ্রিল) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাঠানি পুল এলাকা থেকে ওই শিশুর লাশটি উদ্ধার করা হয়।

নিহত একরাম উখিয়া উপজেলার বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্প-১০ এর বসবাসরত মো. ইদ্রিসের ছেলে‌।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তফিকুল আলম জানান, গত ৩ এপ্রিল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে শিশুটির মামা কামাল উদ্দিন তাকে অপহরণ করে সাতকানিয়া নিয়ে আসেন। পরে নিহত স্বজনরা বিভিন্ন এলাকায় খোঁজখবর নিয়ে শিশুটির সন্ধান না পেয়ে উখিয়া থানায় মামলা দায়ের করেন।

এরপর পুলিশ অভিযান চালিয়ে অপহরণের সাথে জড়িত কামাল উদ্দিনকে গত ১৩ এপ্রিল সাতকানিয়ার নয়াখাল এলাকার একটি ইটভাটা থেকে আটক করেন। পরে তার স্বীকারোক্তিতে আজ বুধবার সকালে উখিয়া ও সাতকানিয়া থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে পাঠানিপুল এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার‌ করে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...