উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৫/০১/২০২৪ ২:৫৯ পিএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরসা সদস্য সৈয়দ হোসেনকে আটক করেছে এপিবিএন।

সোমবার (১৫ জানুয়ারি) ভোরে ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে আটক করা হয়।

১৪ এপিবিএন-এর সহঅধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক সৈয়দ হোসেন ৮ নম্বর ক্যাম্পের এফ ব্লকের আবু তাহেরের ছেলে। অভিযানে একটি ওয়ানশ্যুটার গান, এক রাউন্ড রাইফেলের গুলি এবং একটি কিরিচ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৮ নম্বর ক্যাম্পের এ/৪৬ ব্লক থেকে সৈয়দ হোসেনকে আটক করা হয়। এ ব্যাপারে মামলা করে আটককে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। সৈয়দ হোসেন আরসার সদস্য বলে জানা গেছে।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...