প্রকাশিত: ২৫/০৩/২০২০ ৮:৩২ এএম

ইমরান আল মাহমুদ,উখিয়া::
রোহিঙ্গা ক্যাম্প কার্যক্রম বন্ধে বাড়ি ফিরছে চাকুরিজীবীরা।মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্পের জরুরী সেবা ছাড়া সব কার্যক্রম স্থগিত করার ঘোষণা করা হয়।করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসমাগম বন্ধ সহ সার্বিক বিষয় বিবেচনা করে রোহিঙ্গা ক্যাম্পের জরুরী সেবা ব্যতীত সব কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত গৃহীত হয়।
ফলে নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে ক্যাম্পের চাকুরিজীবীরা।উখিয়ার বিভিন্ন স্টেশনে সরেজমিন দেখা যায়,দূরপাল্লার গাড়ির কাউন্টারে ভিড় জমাচ্ছেন এসব বাড়ি ফিরে যাওয়া চাকুরিজীবীরা।
তবে দূরপাল্লার গণপরিবহণও বন্ধের জন্য সিদ্ধান্ত নিচ্ছে সরকার।যা শীঘ্রই বন্ধের ঘোষণা আসবে বলে বিভিন্ন বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
তবে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরতদের মধ্যে দেশের দূর দূরান্তের শত শত চাকুরিজীবী রয়েছে।তারা নিজগ্রামে ফিরতে ভিড় জমাচ্ছেন কাউন্টারগুলোতে।
মঙ্গলবার সন্ধ্যায় কোটবাজার স্টেশনে সরেজমিন দেখা যায়,প্রায় সবকটি দুরপাল্লার গাড়ির কাউন্টারে টিকেট হাতে নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছেন তারা।অনেকেই চাহিতামতো টিকেট পাচ্ছেন না।
তবে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় জরুরী দোকান ছাড়া সব দোকান বন্ধ রাখার ঘোষণা প্রদান করা হয়।জনসমাগম বন্ধে মাঠে রয়েছে উপজেলা প্রশাসন ও উখিয়া থানা পুলিশের টহল দল।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মানুষকে সতর্ক থেকে চলাফেরা করা সহ বিভিন্ন সতর্কতামূলক নির্দেশনা প্রদান করা হয়েছে।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...