ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/১২/২০২২ ৩:৩১ পিএম

ক্রিস্টিয়ানো রোনালদোর নতুন ঠিকানা সৌদি আরবের ক্লাব আল নাসের। নতুন বছরের শুরুতেই সাত বছরের চুক্তিতে আল নাসেরে যোগ দিচ্ছেন এই পর্তুগিজ সুপারস্টার।

রোনালদোর দলবদলের আলোচনার শুরু থেকেই তাকে নিয়ে আগ্রহ দেখিয়েছিল আল নাসের। শেষ পর্যন্ত সৌদি আরবেই নিজের নতুন ঠিকানা ঠিক করছেন রোনালদো। আল নাসেরের সাথে মৌসুম প্রতি প্রায় ২০০ মিলিয়ন ইউরোতে চুক্তি করছেন এই পর্তুগিজ সুপারস্টার।

কোনো ক্রীড়াবিদ হিসেবে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকের মালিক এখন এই তারকা। প্রায় ১০০ মিলিয়ন ইউরোর সাইন অন ফিও পাচ্ছেন রোনালদো। চুক্তি অনুযায়ী আড়াই বছর সিআরসেভেন থাকবেন খেলোয়াড়ি ভূমিকায়।

এরপর বাকি সময়ে পালন করবেন অ্যাম্বাসেডরের ভুমিকায়। এছাড়া অ্যাম্বাসেডর হিসেবে ২০৩০ সালে বিশ্বকাপ আয়োজন হওয়ার দৌড়ে সৌদি আরবকে সহায়তা করবেন রোনালদো।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...