স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০/০৮/২০২৩ ৮:৫৮ এএম

এমন রেকর্ড ক্রিস্তিয়ানো রোনালদোরও নেই। স্ট্রাইকার তো দূর, অমন রেকর্ড যে কোনো মিডফিল্ডার করে দেখাবেন, সেটা হয়তো কেউ কল্পনাও করেননি। সেটাই করে দেখালেন রিয়াল মাদ্রিদের নতুন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।

গত রাতে আলমেরিয়ার মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে এসেছে রিয়াল মাদ্রিদ। দুই গোল করেছেন বেলিংহ্যাম, বাকি গোলটা ভিনিসিয়ুস জুনিয়রের। এই নিয়ে রিয়ালের জার্সি গায়ে দ্বিতীয় লিগ ম্যাচ খেলতে নেমেছিলেন বেলিংহ্যাম, লিগ অভিষেকেও গোল পেয়েছেন অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে। ফলে লিগে নিজের প্রথম দুই ম্যাচেই তিন গোল করে ফেলেছেন এই মিডফিল্ডার। রিয়ালের জার্সি গায়ে নিজের প্রথম দুই লিগ ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদোর গোল ছিল দুটি। এক মিডফিল্ডারের পক্ষে গোলের খেলায় রোনালদোকে পেছনে ফেলা চমকপ্রদই বটে!

২০০৯-১০ মৌসুমের প্রথম লিগে দেপোর্তিভো করুনিয়ার বিপক্ষে ৩-২ গোলে জেতে রিয়াল, ম্যাচে রিয়ালের দ্বিতীয় গোলটা পেনাল্টি থেকে করেছিলেন রোনালদো। দ্বিতীয় ম্যাচে এসপানিওলের বিপক্ষে ৩-০ গোলে পাওয়া জয়ের শেষ গোলটা ছিল রোনালদোর।

এমনিতেই মৌসুম শুরুর আগে করিম বেনজেমা চলে গিয়েছেন, ক্লাব ছেড়েছেন মার্কো আসেনসিওর মতো তারকাও। বিকল্প হিসেবেও যে খুব নামকরা কেউ এসেছেন, তা নয়। স্প্যানিশ স্ট্রাইকার হোসেলু যত কার্যকরীই হন না কেন, বেনজেমা তো আর নন! ফলে গোল করার ভার ভিনিসিয়ুস আর রদ্রিগো সামলাতে পারবেন কি না, সন্দেহ ছিলই। ভিনিসিয়ুস-রদ্রিগোদের সেই ভার কমাতে যে মাঝমাঠ থেকে বেলিংহ্যাম এভাবে সাহায্য করা শুরু করবেন, তা কে ভেবেছিল

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer