ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/০৭/২০২৪ ১১:৪১ এএম

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। প্রতিষ্ঠানটি ঢাকায় ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে কর্মী নেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: ডাটা ম্যানেজমেন্ট অফিসার-কমিউনিটি বেজড সার্ভিল্যান্স
পদসংখ্যা:
 ১টি।

যোগ্যতা: আইটি বা কারিগরি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। হেলথ ইনফরমেটিকস, ইনফরমেশন ম্যানেজমেন্টে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রি থাকলে ভালো। কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইনফরমেশন সিস্টেম, ডাটা সায়েন্স, অ্যাপ মেকিং, ড্যাশবোর্ড ও ওয়েবসাইট ডেভেলপমেন্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি এমএস অফিস অ্যাপ্লিকেশনসহ ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ জানতে হবে।

এছাড়া ডাটা অ্যানালাইসিস ও ভিজ্যুয়ালাইজেশনের সফটওয়্যার, যেমন আর, পাইথন, গো ডাটা, কোবো, এসপিএসএসের কাজ জানতে হবে। সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। সেই সঙ্গে যোগাযোগে দক্ষ হতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা-আইইডিসিআর
বেতন: মাসে ৮০ হাজার টাকা।

আরও পড়ুন: স্নাতক পাসে কক্সবাজারে নিয়োগ দেবে গণস্বাস্থ্য কেন্দ্র

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে ‘Apply Online’ বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

পাঠকের মতামত

চাকরি দিচ্ছে ওয়ার্ল্ড ভিশন, সপ্তাহে ২ দিন ছুটির সুযোগ

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সংস্থাটির রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ সিনিয়র ম্যানেজার/ ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে গতি আনতে পারে চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডর

  চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর (সিএমবিসি) নিয়ে বেইজিংয়ের আগ্রহ দীর্ঘদিনের। গত মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ...
Single Page Footer