উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১/০২/২০২৪ ৩:৩৭ পিএম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ভাসানচরে প্রোগ্রাম অ্যান্ড রিপোর্টিং অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: প্রোগ্রাম অ্যান্ড রিপোর্টিং অফিসার
পদসংখ্যা:
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে অন্তত স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এনডিআরটি/এনডিডব্লিউআরটি ডিপ্লয়মেন্টে অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। কক্সবাজার বা ভাসানচরে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। কোবো কালেক্ট, পাওয়ার–বিআই, অ্যাকটিভিটি ইনফো ও আর্ক–জিআইএসে দক্ষ হতে হবে।

বয়স: ৩৫ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: ভাসানচর, হাতিয়া, নোয়াখালী
বেতন: মাসে ৬৫ হাজার টাকা (আলোচনা সাপেক্ষে)।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১০ ফেব্রুয়ারি ২০২৪।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ চাকুরী

গণস্বাস্থ্য হাসপাতালে নিয়োগ, আবেদন করা যাবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত

গণস্বাস্থ্য ফার্মেসি ২৪ ঘণ্টা সার্ভিস প্রদানের জন্য জরুরি ভিত্তিতে ৩টি ক্যাটাগরিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ...
Single Page Footer