প্রকাশিত: ০৮/০৯/২০১৬ ৩:৩০ পিএম

VstEFHj2WUv0চ্যানেল আই ::
রিকশা চালিয়ে কম্পিউটার সায়েন্স পড়ছেন ইব্রাহিম
ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী ইব্রাহিম লেখাপড়ার খরচ জোগার করছেন রিকশা চালিয়ে। লেখাপড়ার খরচের পাশাপাশি ইব্রাহিম সংসারেও সহযোগিতা করছেন। উদ্যোমী এই শিক্ষার্থী বলছেন, লেখাপড়া আর পরিবারের সদস্যদের বাঁচিয়ে রাখতে কোনো কাজই লজ্জার নয়।

গাইবান্ধা থেকে ঢাকায় এসেছেন ইব্রাহিম হোসেন। গত আট মাস ধরে হাজারীবাগ-মোহাম্মদপুর এলাকায় রিকশা চালাচ্ছে ইব্রাহিম। ২০১৫ সালে এসএসসিতে ৪.২৫ পয়েন্ট পেয়ে বর্তমানে লেখাপড়া করছেন গাইবান্ধার আরিফ রাব্বী ইন্সটিটিউটে ডিপ্লোমা ইন কম্পিউটার সাইয়েন্সে।

চার বছরের কোর্সের তৃতীয় সেমিস্টারের ছাত্র এখন তিনি। ইব্রাহিম জানান , রিকশা চালানো ছাড়া কোনো উপায় ছিল না। রিকশা চালিয়েই সে জোগার করছে লেখাপড়ার খরচ।

ইব্রাহিম বলেন, ‘পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ তাই নিজের লেখাপড়ার খরচ চালানোর পাশাপাশি বাবা-মা আর ছোট বোনকে সাহায্য করছি। লেখাপড়া করতে গেলে এ কাজটি আমাকে করতে হবে। কারণ কর্মই মানুষকে সফলতা নিয়ে আসে।’

এই শিক্ষার্থী বলেছেন, ‘পৃথিবীর কোন কাজই তুচ্ছ নয়। ভবিষ্যতে বিসিএস পরীক্ষা দিয়ে সরকারি কর্মকর্তা হিসেবে দেশের সেবা করার ইচ্ছা আছে।’

পাঠকের মতামত

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...
Single Page Footer