১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫
চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...


আবদুল্লাহ আল আজিজ,উখিয়া নিউজ ডটকম :
রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের অভিযানে ৫ হাজার ইয়াবাসহ এক জনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (৭ আগষ্ট) বিকাল সাড়ে ৩ টার দিকে রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মোজাহিদুল ইসলামের নির্দেশে এস.আই চন্দন চন্দ্র দাশ নেতৃত্বে সঙ্গীয় ফোর্স টেকনাফ কক্সবাজার সড়কের তুলাবাগান এলাকায় কক্সবাজারমুখী সিএনজি তল্লাশী চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা ও সিএনজিসহ চালক দেলোয়ার হোসেন (৩২) কে আটক করা হয়। চালক দেলোয়ার হোসেন টেকনাফের সাতঘরিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে।
তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের রামু থানায় মামলা দায়ের করেছেন বলে তুলাবাগান হাইওয়ে পুলিশ ফাঁডি ইনচার্জ ইন্সপেক্টর মুজাহিদুল ইসলাম নিশ্চিত করেছেন।
পাঠকের মতামত