প্রকাশিত: ০৯/০৭/২০১৭ ১০:৪৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০০ পিএম

রামু প্রতিনিধি :: কক্সবাজারের রামু চা বাগান এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। আটককৃদের কাছ থেকে উদ্ধার করা হয় বিভিন্ন প্রকার মাদকদ্রব্য । রবিবার বিকেলে রামু উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ( এসিল্যান্ড) মোঃ নিকারুজ্জামান উক্ত ৫ জনকে বিভিন্ন মেয়াদে এ সাজা প্রদান করেন।
এরা হলেন, রমজান আলী (২০) পিতা মনির আহমদ, আবু তাহের (২৫) পিতা শামসুল আলম ,জুহুরা বেগম (৩৫) স্বামী নুরুল আমিন, গোলতাজ বেগম (২৮), স্বামী মনির আহমদ, বশির আহমদ (২৯) পিতা মঞ্জুর আলম । তাদের বাড়ি রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নেবলে জানা যায়।
এদিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের পরিদর্শক ধনঞ্জয় চন্দ্র দেব নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা ও ইয়াবাসহ ৫ জনকে আটক করা হয়। পরে গাঁজ, ইয়াবা বিক্রি ও সেবনের দায়ে রামু উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ( এসিল্যান্ড) বিভিন্ন মেয়াদে সাজা দেন বলে তিনি জানান।

পাঠকের মতামত

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...
Single Page Footer