প্রকাশিত: ২৫/০৮/২০১৮ ৭:৩০ এএম

উখিয়া নিউজ ডটকম::
রামুতে যাত্রীবাহী হানিফ পরিবহনের বাসের ধাক্কায় হাকিম মিয়া ( ৬২) নামের এক সিএনজিযাত্রী নিহত হয়েছেন।শুক্রবার রাত ৮টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন সিএনজিতে থাকা আরও চার যাত্রী।

তারা সকলে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। নিহত বৃদ্ধ রামুর কাওয়ার খোপ ইউনিয়নের মধ্যমপাড়ার মৃত ফকির আহম্মদের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কক্সবাজার থেকে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন ওই পাঁচজন যাত্রী। রাবার বাগান এলাকায় সিএনজিটি পৌঁছালে কক্সবাজারগামী বেপরোয়া গতির হানিফ পরিবহনের একটি বাস সিএনজিটিকে ধাক্কা দেয়।

এতে আহত হন সিএনজিতে থাকা পাঁচজন। পরে রাত সাড়ে ১১টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাকিম মিয়া মারা যান।

কক্সবাজার সদর থানার এস আই রাশেদুল করিম বলেন, নিহতের মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা ২টার দিকে রামুর জোয়ারিয়ানালা এলাকায় হানিফ পরিবহনের বাসের ধাক্কায় বাপ্পি নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...