প্রকাশিত: ১৮/০৮/২০১৮ ৭:২২ এএম
ছবি-প্রতীকী

সোয়েব সাঈদ, রামু

ছবি-প্রতীকী

রামুতে কোরবানির পশুর হাট দেখতে এসে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ হারাল দ্বিতীয় শ্রেণির ছাত্র মোঃ জিহাদ (৮)। ঘটনাটি ঘটেছে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের মাদ্রাসা গেইট ষ্টেশনে। নিহত শিশু জিহাদ সদর উপজেলার ভারুয়াখালী এলাকার মোঃ বেলালের ছেলে।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামশুদ্দিন আহমেদ প্রিন্স জানান, শুক্রবার (১৭ আগস্ট) বিকাল ৪ টার দিকে নিকট আত্মীয়দের সাথে জিহাদ জোয়ারিয়ানালা বাজারে পশুর হাট দেখতে আসছিলো। পথিমধ্যে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের জোয়ারিয়ানালা মাদ্রাসা গেইট ষ্টেশনে দ্রুতগামী কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারায় জিহাদ। রামু থানা ও তুলাতলি হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...