প্রকাশিত: ৩০/০৯/২০১৮ ৯:৫৬ পিএম

সোয়েব সাঈদ, রামু (কক্সবাজার)
কক্সবাজারের রামুতে চালককে হত্যা করে সিএনজি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (৩০ সেপ্টেম্বর) সকালে রামু জোয়ারিয়ানালা ইউনিয়নের রাবার বাগান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে বাগানের ভিতর মরদেহ দেখতে পায় স্থানীয় জনতা। নিহত সিএনজি (অটোরিক্সা) চালক দুদু মিয়া (৫৮) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা।

খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত ব্যক্তি হিসেবে মরদেহ উদ্ধার করে এবং তা অনলাইন ও ফেসবুকে ছবি প্রকাশ করে। ছবি দেখে নিহতের স্বজনরা রামু থানায় ছুটে এসে মৃতদেহ শনাক্ত করেন।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল মনছুর জানিয়েছেন, নিহত দুদু মিয়া সিএনজি চালক। শনিবার দিবাগত রাতে একটি সংঘবদ্ধ চক্র তাকে হত্যা করে সিএনজি গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়। তিনি আরো জানান, কক্সবাজার শহরের বাহারছড়া এলাকা থেকে সিএনজি গাড়িটি ছিনতাই হয়েছিলো। পরে ছিনতাইকারিরা চালক দুদু মিয়াকে হত্যা করে রামু রাবার বাগানে মৃতদেহ ফেলে দেয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানান, খবর পেয়ে রবিবার সকাল দশটায় তিনি রাবার বাগানের পাশর্^বর্তী স্থানে গিয়ে মৃতদেহটি দেখতে যান। তবে ওই সময় কেউ মৃত ব্যক্তির পরিচয় পায়নি। নিহত ব্যক্তির দেহে আঘাতের চিহ্ন আছে এবং গলায় সাদা রশি পেছানো ছিলো।

নিহত দুদু মিয়ার স্বজনরা জানান, দুদু মিয়া প্রতিদিন সিএনজি (অটোরিক্সা) চালিয়ে বাড়ি ফিরতেন। শনিবার রাতে তিনি বাড়ি না ফেরায় পরিবারের স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েন। রবিবার অনলাইন নিউজ ও ফেসবুকে ছবি দেখে তারা থানায় গিয়ে এ ঘটনা জানতে পারেন।

এদিকে চালককে নৃসংশভাবে হত্যা করে সিএনজি ছিনতাইয়ের খবরে সর্বত্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এনিয়ে আতংকিত পরিবহন চালক-শ্রমিকরা এ ঘটনায় জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...