উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের পেবল স্টোনের প্রতিবাদ
সম্প্রতি আমাদের প্রতিষ্ঠান ও নির্মাণাধীন ভবন সম্পর্কে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যা প্রকৃত তথ্য, বাস্তব ...

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সদস্যরা রামুতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে।
শুক্রবার (১৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে রামু চৌমুহনী স্টেশনে এই অভিযান চালানো হয়।
এসময় তাদের কাছে থাকা ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, কচ্ছপিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নতুনপাড়া এলাকার ফরিদুল আলম সওদাগরের ছেলে মো: আবদুল আজিজ (২৪) ও নাইক্ষ্যংছড়ি উপজেলার লেবুছড়ি এলাকার মৃত অলি আহমদের ছেলে নুরুল আমিন(২৫)।
অভিযানে নেতৃত্বদানকারী ডিএনসির উপপরিচালক দিদারুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে রামু থানায় নিয়মিত মামলা রুজু করা হবে।
পাঠকের মতামত