ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/০৩/২০২৫ ৩:৪০ পিএম

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সদস্যরা রামুতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে।

শুক্রবার (১৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে রামু চৌমুহনী স্টেশনে এই অভিযান চালানো হয়।

এসময় তাদের কাছে থাকা ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, কচ্ছপিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নতুনপাড়া এলাকার ফরিদুল আলম সওদাগরের ছেলে মো: আবদুল আজিজ (২৪) ও নাইক্ষ্যংছড়ি উপজেলার লেবুছড়ি এলাকার মৃত অলি আহমদের ছেলে নুরুল আমিন(২৫)।

অভিযানে নেতৃত্বদানকারী ডিএনসির উপপরিচালক দিদারুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে রামু থানায় নিয়মিত মামলা রুজু করা হবে।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...