প্রকাশিত: ১৮/০৩/২০১৮ ৯:৩৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৭ এএম

সাবেক স্প্যানিশ ফুটবলার জাবি আলোনসোকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ট্যাক্স জালিয়াতির কারণে ৩৬ বছর বয়সী এই তারকাকে ৪ মিলিয়ন ইউরো জরিমানাও করা হয়েছে।
ইউরোপের দেশটির ওই আদালতে আলোনসোর অর্থনৈতিক উপদেষ্টা জালুদা আজকুয়েনাগা ও শেল কোম্পানির কর্মকর্তা আগানাসি মার্স্তে কাসানাভোকে একই সাজা দেয়া হয়েছে।
আজ বুধবার এক বিজ্ঞপতির বরাতে দ্য ইন্ডিপেডেন্ট জানায়, ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত স্পেন সরকারকে দুই মিলিয়ন ইউরো ট্যাক্স ফাঁকি দেন ওই ফুটবলার।
২০০৩ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ১১৪টি ম্যাচে স্পেনকে প্রতিনিধিত্বকারী এই সেন্টার মিডফিল্ডার ২০১০ সালে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। জাতীয় দলের জার্সিতে মোট ১৬টি গোল করেন তিনি।সিনিয়র ক্যারিয়ারে রিয়াল সোসিওদাদ, লিভারপুল, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের মতো বড় বড় ক্লাবে খেলেছেন এই স্প্যানিয়ার্ড।

আলোনসো ছাড়াও হাই-প্রোফাইলের বেশ কয়েকজন ফুটবলারের দিকে স্প্যানিশ কর্তৃপক্ষ কর ফাঁকির অভিযোগ তুলেছিল। তাদের মধ্যে অন্যতম বার্সেলোনার হয়ে খেলো আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি, রিয়াল মাদ্রিদ ও পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো এবং রিয়ালের সাবেক ও ম্যানচেস্টার ইউনাইটেডর বর্তমান কোচ হোসে মোরিনহো।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer