প্রকাশিত: ১১/১০/২০১৬ ৭:১৮ এএম

image-3240২০১৬-১৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সোমবার বিকেলে এ কথা জানালেন চিকিৎসা শিক্ষার পরিচালক অধ্যাপক মো. আবদুর রশীদ।

ফল পাওয়া যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের (http://result.dghs.gov.bd/) ওয়েবসাইটে। পরীক্ষার্থীরা মোবাইল থেকে এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবেন।

গেলো শুক্রবার এমবিবিএসে ভর্তির পরীক্ষা হয়। এবার ৯০ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইনে আবেদন করেন। তবে এদিন পরীক্ষায় অংশ নেন ৮৫ হাজার ২০৭ জন।

স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. আবুল কালাম আজাদ জানান, পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৪০ পেয়ে ২৯ হাজার ১৮৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এবারের পরীক্ষায় সর্বোচ্চ ৮৫ দশমিক ৫ নম্বর পেয়েছেন একজন। প্রাপ্ত নম্বর এবং এসএসসি ও এইচএসসির জিপিএর ভিত্তিতে মেধা তালিকা করা হয়েছে।

এ বছর ৩০টি সরকারি মেডিক্যাল কলেজে ৩ হাজার ২১২ এবং বেসরকারি ৬৪টি কলেজে ৬ হাজার ২০৫ জন ভর্তির সুযোগ পাবেন।

তিনি জানান, এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া ২০ অক্টোবর থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।

এদিকে বিডিএস (ডেন্টাল) কোর্সে দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা হবে ৪ নভেম্বর।

পাঠকের মতামত

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...
Single Page Footer