ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০৩/২০২৫ ৪:২৪ এএম

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার হিমছড়ি ঢালা থেকে মঙ্গলবার (২৫ মার্চ) সকালে অপহরণের শিকার মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান (৩১) দুই লক্ষ টাকা মুক্তিপণের বিনিময়ে অপহরণ চক্রের জিম্মিদশা থেকে ফিরে এসেছে।

একই দিন রাত সাড়ে আটটার দিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউপির ফিলিং স্টেশন থেকে পূর্বে অর্ধ কিলোমিটার দূরত্বে পাহাড়ি বন এলাকায় তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা।

অপহৃতের এলাকার জামায়াত নেতা বনি আমিন ও আবুল কাশেম “দৈনিক আমার দেশ”কে তার ফিরে আসার বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহৃতের ছোট ভাই আবু বকর সিদ্দিককে অপহরণ চক্রের ফোনে দেয়া লোকেশন অনুযায়ী সে সহ তার অপর চাচাত ভাই রমজান আলী উক্ত বন এলাকায় গিয়ে মুখোশধারী ১৩/১৪ জনের সশস্ত্র ডাকাত দলকে দাবিকৃত ২ লক্ষ টাকা মুক্তিপণ বুঝিয়ে দিলে তারা মাওলানা মিজানুর রহমানকে ছেড়ে দেয়। বর্তমানে তারা ভিকটিমকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. মশিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে জানান, তিনি অপহৃত ব্যক্তি উদ্ধার হয়েছেন জেনেছেন, তবে মুক্তিপণের বিষয়টি জানেন না।

উল্লেখ্য, গত মাসের (২৩ ফেব্রুয়ারি) একই স্থান থেকে অপহরণের শিকার গরু ব্যবসায়ী জাগের হোসেন(৩৫) কেও ডাকাতদল মুক্তিপনের বিনিময়ে একই স্থানে ছেড়ে দিয়েছিল।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...