উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮/০৯/২০২২ ১:৩৮ পিএম

মিয়ানমার থেকে ছোড়া মর্টারের গোলার আঘাতে বাংলাদেশের বান্দরবানে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ঢাকায় দেশটির রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে তলব করে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। এ নিয়ে এক মাসের মধ্যে চতুর্থবারের মতো তলব করা হলো সামরিক জান্তাশাসিত দেশটির রাষ্ট্রদূতকে।

রবিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের এই দূতকে তলব করে কড়া প্রতিবাদ জানায় ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া উইংয়ের মহাপরিচালক নাজমুল হুদা তাকে তলব করেন।
গত শুক্রবার রাতে বান্দরবানের ঘুমধুম ঘোনারপাড়া সীমান্তে শূন্যরেখায় মর্টারের ওই গোলা এসে বিস্ফোরণ হয়। এতে মোহাম্মদ ইকবাল (২৮) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত আটজন।

এর আগে সবশেষ ৪ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মাইনুল কবির একই ঘটনায় রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে তলব করে প্রতিবাদপত্র দেন।

গত ২০ ও ২৮ আগস্টও মিয়ানমার থেকে মর্টারের গোলা বাংলাদেশ সীমানায় এসে পড়ে। সে কারণে ২১ ও ২৯ আগস্ট মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানায় ঢাকা।

রাখাইনে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সরকারি বাহিনীর সংঘাতের ধারাবাহিকতায়ই এমন ঘটনা ঘটে চলেছে বলা হচ্ছে।

তবে সব কিছু মাথায় রেখেই সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি রেখেছে বাংলাদেশ।
জানা গেছে, সাম্প্রতিক এ পরিস্থিতির কারণে বান্দরবানসহ মিয়ানমার সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে বরাবরই এ ধরনের অস্থিরতার কূটনৈতিক সমাধানের কথা বলছে বাংলাদেশ।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...