প্রকাশিত: ২৫/০১/২০২১ ৯:০৭ এএম

কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ ও সাহায্য সংস্থার মিয়ানমার তোষণ নীতির কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন ব্যাহত হচ্ছে। এছাড়া ধীরগতির বিচার প্রক্রিয়াও প্রত্যাবাসন না হওয়ার অন্য আরেকটি বড় কারণ। রবিবার (২৪ জানুয়ারি) রাতে রোহিঙ্গাদের ওপর এক ওয়েবিনারে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন একথা বলেন।

রোহিঙ্গা প্রত্যাবাসনের চেয়ে বাংলাদেশে মানবিক সহায়তা দিতে বেশি আগ্রহী আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু এই সহায়তা রাখাইনে দেওয়া হলে রোহিঙ্গারা ফেরত যেতে বেশি উৎসাহ বোধ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। তিনি বলেন, চার বছর পার হয়ে গেলেও একজন রোহিঙ্গাও ফেরত যায়নি।

রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য মিয়ানমারের আগ্রহ নেই জানিয়ে তিনি বলেন, তারা প্রতিশ্রুতি দিলেও এই বিষয়ে তাদের উৎসাহ দেখা যায় না। এছাড়া রাখাইনে সহায়ক পরিবেশ তৈরি না হলে এবং নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা না থাকলে রোহিঙ্গারা ফেরত যেতে আগ্রহী হবে না।

প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ সবদিক দিয়ে চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, আমরা সমমনা দেশগুলির সঙ্গে এ বিষয়ে কাজ করছি। সুত্র: বাংলা ট্রিবিউন

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer