প্রকাশিত: ০২/০৩/২০১৭ ৮:৪৩ এএম

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের চীন সীমান্ত সংলগ্ন অঙ্গরাজ্যে সামরিক বাহিনী সঙ্গে জাতিগত সশস্ত্র গ্রুপগুলোর চলা সংঘাতে কমপক্ষে ১৬০ জন নিহত হয়েছেন। নভেম্বর থেকে শুরু হওয়া লড়াইয়ে কমপক্ষে ২০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

মঙ্গলবার বিদ্রোহীদের সঙ্গে পুনরায় শান্তি আলোচনা শুরুর পদক্ষেপ নেয়ার মধ্যে মিয়ানমার সেনাবাহিনী চিফ অব জেনারেল স্টাফ মিয়া তুন ও সাংবাদিকদের এসব তথ্য দেন। তিনি বলেন, গত তিন মাসে সংঘর্ষে ৭৪ জন সেনা, ১৩ জন সরকারি মিলিশিয়া, ১৫ জন পুলিশ ও ১৩ বেসামরিক নিহত হয়েছে। এছাড়া বিদ্রোহী নিহত হয়েছে ৪৫ জন এবং গ্রেফতার হয়েছে আরো চার জন। এছাড়া তিনি আরো শত শত বিদ্রোহী নিহত হয়েছে বলে অনুমান প্রকাশ করেন।

মিয়ানমারের সীমান্ত এলাকায় কয়েক দশক ধরে চলা সহিংসতা বন্ধে শান্তি আলোচনার প্রস্তুতি নিচ্ছে দেশটির সরকার। এর আগে বিদ্রোহী গোষ্ঠীগুলো জানায়, তারা সরকার-সমর্থিত যুদ্ধবিরতি চুক্তিতে কখনই স্বাক্ষর করবে না।

মিয়ানমারের চীন সীমান্ত সংলগ্ন অঙ্গরাজ্যে সামরিক বাহিনী সঙ্গে জাতিগত সশস্ত্র গ্রুপগুলোর চলা সংঘাতে কমপক্ষে ১৬০ জন নিহত হয়েছেন। নভেম্বর থেকে শুরু হওয়া লড়াইয়ে কমপক্ষে ২০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

মঙ্গলবার বিদ্রোহীদের সঙ্গে পুনরায় শান্তি আলোচনা শুরুর পদক্ষেপ নেয়ার মধ্যে মিয়ানমার সেনাবাহিনী চিফ অব জেনারেল স্টাফ মিয়া তুন ও সাংবাদিকদের এসব তথ্য দেন। তিনি বলেন, গত তিন মাসে সংঘর্ষে ৭৪ জন সেনা, ১৩ জন সরকারি মিলিশিয়া, ১৫ জন পুলিশ ও ১৩ বেসামরিক নিহত হয়েছে। এছাড়া বিদ্রোহী নিহত হয়েছে ৪৫ জন এবং গ্রেফতার হয়েছে আরো চার জন। এছাড়া তিনি আরো শত শত বিদ্রোহী নিহত হয়েছে বলে অনুমান প্রকাশ করেন।এএফপি।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer