কক্সবাজার জেলাজুড়ে বেড়েছে চোরাকারবারি

মিয়ানমারে জ্বালানি পাচারকালে আটক-৩

শাহেদ হোছাইন মুবিন, উখিয়া।
প্রকাশিত: ২৩/০১/২০২৪ ৯:৩৬ পিএম

জ্বালানী তেল, অকটেনসহ প্রয়োজনীয় বিভিন্ন নিত্যপণ্য অবৈধভাবে চোরাচাইপথে পাশ্ববর্তী দেশ মিয়ানমারে পাচার হচ্ছে। এ খবরের ভিত্তিতে সোমবার (২২ জানুয়ারি) একটি অভিযান পরিচালনা করে র‍্যাব-১৫। এসময় মিয়ানমারে পাচারকালে ৬৩৮ লিটার অকটেনসহ ৩ পাচারকারীকে আটক করে র‍্যাব। তেল পাচারের অভিযোগে তাঁদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এণ্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য উল্লেখ করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভা এলাকায় অভিযান চালানোর সময় র‌্যাবের
উপস্থিতি টের পেয়ে অকটেন ভর্তি প্লাস্টিকের ড্রাম ফেলে পালানোর চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়। পরবর্তীতে টেকনাফের উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে আটককৃত তিন ব্যক্তিকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আটককৃতদের থেকে ৬৩৮ লিটার অকটেনভর্তি ১১টি ড্রাম জব্দ করা হয়।

আটক চোরাকারবারীরা হলেন-টেকনাফ সদরের হাবিরছিড়া এলাকার মৌলভী আবদুর রহমানের পুত্র হাবিবুর রহমান (২২), নাইট্যং পাড়ার মৃত মীর মোহাম্মদের পুত্র জাফর আলম (২২) ও লেঙ্গুর বিল এলাকার মৃত আবুল কালামের পুত্র নুর হোসেন (৪০)।

র‌্যাবের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ এই চোরাকারবারীর সাথে জড়িত। তারা পরস্পর-পরস্পরের সহযোগীতায় দেশের বিভিন্ন পেট্রোল পাম্প থেকে পাইকারি দামে জ্বালানী তেল অকটেনসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী ক্রয় করে নিজেদের হেফাজতে মজুদ করত। পরবর্তীতে আর্থিকভাবে অধিক লাভবান হওয়ার জন্য সমুদ্রের বিভিন্ন চ্যানেল ব্যবহার করে অবৈধভাবে চোরাইপথে পার্শ্ববর্তী দেশ মায়ানমারে পাচার করে থাকে।

আটককৃতদের পেট্রোলিয়াম আইন, ২০১৮ এর ২০ ধারায় দণ্ড প্রদান করা হয় বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...