উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩/০৯/২০২২ ১০:১০ পিএম

চট্টগ্রামে শিশুকে আসামি করে মিথ্যা মামলা, সাক্ষ্য ও প্রতিবেদন দেয়ায় দুই পুলিশের বিরুদ্ধে মামলা করেছেন এক বিচারক।

গত ৪ সেপ্টেম্বর শিশুটি নির্দোষ বলে রায় দেন আদালত। এরপরই দুই পুলিশের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলাটি করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা।

এদিকে, অভিযুক্ত এসআই আনোয়ার হোসেন ও সুবীর পালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব।

শুল্ক ফাঁকি দিয়ে দুটি স্বর্ণের বার পাচারের অভিযোগে ২০১৯ সালের ২১ এপ্রিল শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার বাটারফ্লাই পার্ক থেকে নাজমুল হাসান জুয়েল নামে এক শিশুকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ওই শিশুর বিরুদ্ধে এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে মামলা করেন। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে মামলার তদন্তের দায়িত্ব পান পতেঙ্গা থানার এসআই সুবীর পাল।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...