প্রকাশিত: ১৯/১০/২০১৭ ৮:৫১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:০০ পিএম

স্পোর্টস ডেস্ক::
হাজার মেইল দূরে দক্ষিণ আফ্রিকায় মাশরাফিরা যখন একের পর এক ম্যাচ হেরেই চলেছেন তখন ঘরের মাঠে সফরকারী আয়ারল্যান্ড ‘এ’ দলকে তিন উইকেটে ১-০ হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

আজ কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের ২য় ম্যাচে প্রথমে ব্যাটিং নিয়ে আয়ারল্যান্ড ‘এ’ ৪৮.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে। আইরিশদের বিপক্ষে সিমি করেন সর্বাধিক ৩৩ রান। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সানজামুল ৩৩ রানে ৪টি এবং মিডিয়াম পেসার আবুল হোসেন ২৫ রান দিয়ে ৩ উইকেট দখল করেন।

জবাবে মাত্র ১১৪ রানেই ৬ উইকেট হারিয়ে ধুকতে থাকা স্বাগতিক বাংলাদেশকে উদ্ধার করেন তানবীর হায়দার। ৬ নম্বরে ব্যাটিংয়ে নেমে দুটি মাঝারি মানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ উপহার দেন। সপ্তম উইকেট জুটিতে সানজামুল ইসলামের (১৬) সঙ্গে ৪২ রানের আর আবুল হোসেনকে (১০*) সঙ্গে অবিচ্ছিন্ন ৪০ রানের পার্টনারশিপ গড়েন হায়দার। এই জুটিতেই ৩.৩ ওভার এবং ৩ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ ‘এ’ দল।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...
Single Page Footer