প্রকাশিত: ১০/০৪/২০১৭ ৭:২২ এএম

ঢাকা: ক্রিকেটকে বিদায় জানানো মাশরাফিকে নিয়ে চলছে বন্দনা। মাশরাফির টি টোয়েন্টিতে ফিরে আসা নিয়ে চলছে মিছিল, মানববন্ধন। বসে নেই বিনোদন জগতের মানুষরাও। তাইতো মাশরাফির নামে তৈরি হয়েছে নতুন একটি গান।

গানের সংশ্লিষ্টরা জানিয়েছেন, ক্রিকেটার মাশরাফির প্রতি সম্মান ও ভালাবাসা জানাতে এই উদ্যোগ। শনিবার লিরিক ভিডিও প্রকাশ হয়েছে। এটি থাকছে  প্রযোজনা প্রতিষ্ঠান এইচটিএমের ইউটিউব চ্যানেলে।

রবিউল ইসলাম জীবনের লেখা ‘মাশরাফি’ শিরোনামের গানটির সুর ও সংগীতায়োজনে রুম্মান চৌধুরী। কণ্ঠ দিয়েছেন নবাগত শিল্পী আবরার রহমান সিয়াম।

গানের কথাগুলো এ রকম- ‘সময়ের পোস্টারে লিখে যাও তুমি বাংলাদেশের নাম, হৃদয় গভীর থেকে জানাই তোমায় হাজারও সালাম/তুমি জেতো, তুমি জেতাও, তুমি বোঝো বিজয়ের ভাষা/ মাশরাফি মাশরাফি তুমি কোটি প্রাণের আশা, মাশরাফি মাশরাফি তুমি লাল-সবুজের ভালোবাসা’।

ইতোমধ্যে গানটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer