প্রকাশিত: ০৪/১০/২০১৮ ৭:৪৪ এএম

এম.এস রানা, উখিয়া::

সম্প্রতি স্থানীয় ও সিটি নির্বাচনে চমক সৃষ্টির মাধ্যমে আলোচনায় আসা ইসলামী আন্দোলন বাংলাদেশ উখিয়া-টেকনাফ আসনে প্রার্থী চুড়ান্ত করেছে। সম্প্রতি সংগঠনের জেলা সেক্রেটারী, সাবেক মেধাবী ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজ সেবক মাওলানা মোহাম্মদ শোয়াইব (বি.এ (অনার্স), এম.এ, এম.এম) কে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)। ইতিমধ্যে ইসলামী আন্দোলন ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে সকল আসনের চুড়ান্ত প্রার্থীর নাম জাতীয় পত্রিকায় (৩০ আগষ্ট, বাংলাদেশ প্রতিদিন) প্রকাশিত হয়েছে। এই তরুণ নেতা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর উখিয়া উপজেলা সেক্রেটারী, জেলা সেক্রেটারী ও সভাপতির দায়িত্বপালনের পর দুই সেশন কেন্দ্রীয় শুরা সদস্য ছিলেন। বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারীর দায়িত্ব পালন করে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি দাখিল মাদ্রাসার সুপার ও দারুল ইহসান ইউনিভার্সিটির খন্ডকালীন লেকচারার ছিলেন এবং দীর্ঘদিন যাবৎ সমাজ ও মানব সেবার কাজে নিয়োজিত আছেন। এক প্রশ্নের জবাবে মাওলানা শোয়াইব বলেন, উখিয়া-টেকনাফের পরিকল্পিত উন্নয়ন, দূর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠন ও তরুণ সমাজকে নৈতিক অবক্ষয় থেকে বাচাঁনোর মাধ্যমে দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করা আমার অঙ্গীকার। আশাকরি আগামী নির্বাচনে ‘পরিবর্তনের’ জন্য সর্বস্তরের আলেম-ওলামা, দ্বীন-দরদী ও শিক্ষিত সমাজ এবং সচেতন তরুণরাই হাতপাখা প্রতীকে আমাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।”

পাঠকের মতামত

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পানিতে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে প্যারাসাইলিং করার সময় ছিটকে পানিতে ...

বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন: প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ‘চলতি আগস্ট মাসেই ঢাকা–কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন ...

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন রাষ্ট্রদূতসহ ৮ সদস্যের প্রতিনিধি দল, প্রত্যাবাসন দাবিতে প্ল্যাকার্ড

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ...
Single Page Footer