প্রকাশিত: ২৯/০৫/২০১৯ ১০:২৮ এএম

পবিত্র মাহে রমাজনের প্রথম ১৫ দিনে মদিনার পবিত্র মসজিদে নববীতে ৩২ লাখেরও বেশি মুসল্লি তারাবি আদায় করেছেন। মসজিদুল হারাম ও মসজিদে নববীর কার্যপরিচালনা পরিষদের অফিসিয়াল ঘোষণায় এমনটাই জানা গেছে।


সৌদি গেজেটে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, মসজিদে নববীর ভেতরে ১৪ লাখ ও মসজিদে নববীর আঙিনায় প্রায় ১৫ লাখা মুসল্লি তারাবির নামাজ আদায় করেন। এছাড়াও করেছেন এবং তার ছাদে ২ লাখা ৩৪ হাজার ৩২৩ জন মসজিদে নববীর ছাদে তারাবির নামাজ আদায় করেন।

প্রতিবেদনে আরো জানা যায়, দৈনিক গড়ে ৯৮ হাজার ৫৮৯ জন মসজিদে নববীর ছাদে এবং এবং প্লাজায় ১ লাখ ৮৬৮ জন্য মসজিদের দৃষ্টিনন্দন আঙিনায় তারাবি পড়েন।

মসজিদে নববী অর্থ নবী (সা.) এর মসজিদ। রাসুল (সা.) কর্তৃক প্রতিষ্ঠিত এ মসজিদ ইসলামী ইতিহাসে নির্মিত তৃতীয় মসজিদ। বর্তমানে এটি বিশ্বের অন্যতম বৃহৎ মসজিদগুলোর একটি। এটি দিন-রাত নির্বিশেষে সর্বদা খোলা থাকে। মহানবী মুহাম্মদ (সা.) এর ঘরের নিকটবর্তী ছিল, ৬২২ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদীনায় হিজরত করে আসার পর তিনি এটি প্রতিষ্ঠা করেন।

মসজিদে নববী পবিত্র মসজিদুল হারামের পর ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান।

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...