প্রকাশিত: ০২/০৫/২০১৯ ৭:০৩ এএম

পবিত্র মক্কা শরিফের মসজিদে হারামে যেসব ইমাম তারাবির নামাজ পড়ান, গোটা মুসলিমবিশ্বে তাদের আলাদা একটা সম্মান-মর্যাদা রয়েছে। ভাগ্যবান যেসব মুসলিম সরাসরি তাদের ইমামতিতে নামাজ আদায়ের সুযোগ লাভ করেন তারা তো বটেই; লাইভ চ্যানেলের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অগণিত মুমিন-মুসলমানও প্রতিনিয়ত মুগ্ধ হন তাদের সুললিত কন্ঠে পবিত্র কুরআনের তেলাওয়াত শোনে।

মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীর ইমামদের আবেদন এতোই বেশি যে, অনেকে তাদের রেকর্ডকৃত তেলাওয়াত সারাবছর শোনে শোনে আলোড়িত হন। মুমিন-হৃদয়ে আলোড়ন সৃষ্টিকারী সেসব সম্মানিত ইমামদের পরিচয় জানার আগ্রহ কম-বেশি সবার থাকে। অন্তত নামটা জেনেও অনেকে খুশি হন।মসজিদুল হারামে যারা তারাবি ও তাহাজ্জুদের নামাজে ইমামতি করবেন।
এ বছরের মাহে রমজানে মক্কার পবিত্র হারাম শরিফের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছয়জন ইমামকে প্রতিদিন তারাবি ও শেষ দশরাতে তাহাজ্জুদের নামাজে ইমামতি করার দায়িত্ব দিয়েছে। নির্দিষ্ট রুটিন মাফিক তারা পালাক্রমে তাদের এ গুরু দায়িত্ব পালন করবেন।

যারা তারাবি ও তাহাজ্জুদের নামাজে ইমামতি করবেন

• শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস

• শায়খ ড. সাউদ আশ-শুরাইম

• শায়খ ড. আবদুল্লাহ আল-জুহানি

• শায়খ ড. ইয়াসির আদ-দাওসারি

• শায়খ ড. বান্দার বালিলাহ

• শায়খ ড. মাহের আল-মুয়াইকালিমসজিদুল হারামে যারা তারাবি ও তাহাজ্জুদের নামাজে ইমামতি করবেন।
প্রসঙ্গত রমজানের প্রথম তারাবি শুরু হবে শায়খ সাউদ আশ-শুরাইমের সুমধুর ও হৃদয়ছোঁয়া তেলাওয়াতে। বিতিরের নামাজে প্রথম দুয়ায়ে কুনুত পড়বেন শায়খ আবদুর রহমান আস-সুদাইস। পবিত্র লাইলাতুল কদর ও রমজানের ২৯ তম রাতে খতমে কোরআনের দোয়াও পরিচালনা করবেন শায়খ আবদুর রহমান সুদাইস।

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...