প্রকাশিত: ১২/০৭/২০১৮ ৮:০৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৫১ এএম

উখিয়া নিউজ ডটকম::
রামু মরিচ্যা সড়কের পাইন বাগান এলাকায় ৭টি যানবাহনে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির কবলে পড়া যানবাহনের মধ্যে রয়েছে একটি ম্যাজিক লাইন, ৩ টি সিএনজি,১টি টমটম ও ২টি টলি রয়েছে। এসময় ডাকাত দলে এলোপাতাড়ি মারধরে আহত হয়েছে ৫ জন।

কে গতিরোধ করে ডাকাতি সংঘটিত করেছে।ডাকাতদের হামলায় ৫জন গুরুত্ব অাহত। ড্রাইভার ও যাএীদের থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায় বলে জানা গেছে।

গত বুধবার ১১ জুলাই রাত সাড়ে ৭টার দিকে ১১/১২ জনের সশস্ত্র ডাকাত দল রামু মরিচ্যা সড়কের পাইন বাগান এলাকায় প্রথমে একটি গাড়ি গতিরোধ করে। এসময় উভয় দিক থেকে আসা যানবাহনগুলোও গতিরোধ করা হয়। এর পর চালক ও যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ও মারধর করে একনাগাড়ে ৭টি যানবাহনে ডাকাতি সংগঠিত করে।

ম্যাজিক গাড়ীর চালক তপন বড়ু্য়া জানান, তার গাড়ী গতিরোধ করে ব্যাপক মারধর করার পর নগদ টাকা ও মালামাল লুট করে। তার গাড়ী নং কক্সবাজার-ছ ১১০-৩০৩।

টমটম গাড়ীর চালক জানান তাকে ও মারধর করে নগদ টাকা সহ মোবাইল সেট ছিনিয়ে নেয়। তার মতো সব যাত্রীদের নগদ টাকা ও মালামাল লুট করা হয়।

সড়কে চলাচলকারী যানবাহন মালিক, চালক ও যাত্রীরা জানান, রামু মরিচ্যা সড়কের যান চলাচলে রামু পুলিশ অারো সর্তক হলে ডাকাত প্রতিরোধে তৎপর হতে হবে।

এই ব্যাপারে রামু থানার অফিসার ইনচার্জ( ভারপ্রাপ্ত) ওসি তদন্ত মিজানুর রহমান বলেন, ডাকাতির খবর জানতে পেয়ে দ্রুত পুলিশ দল ঘটনাস্হলে পাঠানো হয়। ডাকাতদের অাটকের জন্য জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

ডাকাতির সাথে জড়িতদের ধরার জন্য রামু মরিচ্যা ম্যাজিক হলার মালিক সমিতির সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম সেলিম,সাধারন সম্পাদক অরুন বড়ু্য়া প্রশাসনের নিকট জোর দাবী সহ যাত্রীদের নিরাপদে চলাচলের বিষয়ে নজর দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer