প্রকাশিত: ০৮/০৬/২০২২ ১০:৩৩ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি
অবিশ্বাস্য কম সময়ে ৭৫ কিলোমিটার রাস্তা তৈরি হয়ে গেল। সেই রাস্তার সুবাদে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলে ফেলল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া (এনএইচএআই)। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী এই খবর জানিয়েছেন। একলপ্তে এত দীর্ঘ পথ এত কম সময়ে তৈরির করার নজির আর নেই।
মহারাষ্ট্রের আকোলা ও অমরাবতী জেলার মাঝখানে ৭৫ কিলোমিটার পথ নির্মাণ করা হয়েছে সাড়ে চার দিনেরও কম সময়ে। এই দীর্ঘ পথ তৈরি করতে নির্দিষ্ট ভাবে ১০৫ ঘণ্টা ৩৩ মিনিট সময় লেগেছে বলে উল্লেখ করেছেন নিতিন।

বিটুমিন কংক্রিটের তৈরি এই রাস্তাটি দু’টি লেনের একটি পূর্ণাঙ্গ রাস্তার একাংশ। এই রাস্তা তৈরি করতে অত্যাধুনিক যন্ত্রের সহায্য নেওয়া হয়েছে। এই রাস্তা নির্মাণের বরাত পেয়েছিল রাজপথ ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড এবং জগদীশ কদম।ওি সংস্থা দু’টির পাশাপাশি এনএইচএআই আধিকারিকদের অভিনন্দন জানিয়েছেন মন্ত্রী।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer