প্রকাশিত: ১৪/০৮/২০১৮ ৯:৩১ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:২৪ পিএম

পেকুয়া প্রতিনিধি :

কক্সবাজারের পেকুয়ায় মিনহাজ উদ্দিন (৮) নামের এক শিশুর উপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালিয়েছে এক গ্যারেজ মালিক।

মঙ্গলবার(১৪আগস্ট) সকালে পেকুয়া উপজেলা সদরের চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতিত শিশু মিনহাজ উদ্দিন উপজেলার টইটং ইউনিয়নের পোড়াদিয়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।

এদিকে ঘটনার মূল অভিযুক্ত গ্যারেজ মালিক তৌহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) সুমন সরকার বলেন, শিশু মিনহাজ উদ্দিন তৌহিদুল ইসলামের মালিকানাধীন গ্যারেজে শ্রমিকের কাজ করতো। মঙ্গলবার সকালে ঠুকনো অভিযোগের ছুতোয় তাকে নির্দয় ভাবে পিঠুনি দেয় গ্যারেজ মালিক তৌহিদ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী শিশুকে উদ্ধার এবং নির্যাতককে আটক করা হয়।

আটকের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবউল করিম স্যারের নির্দেশে নির্যাতক তৌহিদুল ইসলামকে আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...