প্রকাশিত: ৩০/০৯/২০১৬ ১০:১৩ পিএম
bcs_52753খুলনায় নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৩৭তম বিসিএস পরীক্ষায় মো. শায়খুল ইসলাম নামে একজন ভুয়া পরীক্ষার্থীকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। ভুয়া প্রবেশপত্র তৈরি করে পরীক্ষায় অংশ নেয়ায় ভ্রাম্যমাণ আদালত শুক্রবার তাকে এ শাস্তি দেন।
শায়খুল ইসলাম মাগুরা জেলার শালিখা উপজেলার কোমরকাটা গ্রামের মো. ফরিদুর রহমানের পুত্র।
খুলনা জেলা প্রশাসন সূত্র জানায়, মো. শায়খুল ইসলাম ভুয়া প্রবেশ পত্র তৈরি করে পরীক্ষায় অংশ নেয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ পাবলিক পরীক্ষা সমূহ (অপরাধ) আইন-১৯৮০’র ৩ ধারা অনুযায়ী শাস্তি প্রদান করেন। এসময় পিএসসির সদস্য উজ্জ্বল বিকাশ দত্ত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গিয়াস উদ্দিন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আছাদুজ্জামান নৌ বাহিনী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক নাজমুল আহসান জানান, অপরাধীকে শুক্রবার বিকেলে খুলনা জেলা কারাগারে প্রেরণ করা হয়।sa

পাঠকের মতামত

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...
Single Page Footer