প্রকাশিত: ০৯/০৯/২০১৮ ১১:৫৪ এএম


 ডেস্ক নিউজ –ভারত বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট। বাংলাদেশের চাপাই নবাবগঞ্জে ভারতীয় জাল নোট তৈরির কারখানার হদিশ।

বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন বাহিনীর সতর্কবার্তা পেয়ে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিএসএফ।খবর ছিল বেশ কিছু দিন ধরেই। এবার হাতেনাতে তথ্য প্রমাণ। এবার বাংলাদেশেরে চাপাই নবাবগঞ্জ জোড়াবাগান এলাকায় ভারতীয় জাল নোট তৈরির কারখানার হদিশ মিলল। উদ্ধার হয়েছে এক কোটি জাল ভারতীয় নোট। ঘটনায় ইতিমধ্যেই এক জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম রুবেল হোসেন।

ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের রিপোর্টের তথ্য  পৌঁছয়  বাংলাদেশের র‌্যাপিড    অ্যাকশন বাহিনীর কাছে। এই তথ্যের ভিত্তিতেই অভিযান চালান বাংলাদেশের তদন্তকারীরা। তারপরই এই সাফল্য।

তদন্তে জানা গিয়েছে, এই জাল নোট কারবারের সঙ্গে আরও বেশ কয়েকজন যুবক জড়িত। অভিযানের সময়ে তারা পালিয়ে গিয়েছে। কিন্তু ধরা পড়ে যায় রুবেল।  বাকিদের খোঁজে তল্লাশি চলছে। বাংলাদেশের তরফে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকেও সতর্ক করা হয়েছে। কাঁটাতার পেরিয়ে তারা এদেশে চলে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশের  র‌্যাপিড অ্যাকশন বাহিনীর সতর্কবার্তা পেয়ে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিএসএফ।  জারি হয়েছে হাই অ্যালার্ট।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...