ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০৮/২০২৪ ৫:১৩ পিএম

ভারতে পৌঁছেছেন শেখ হাসিনা। সোমবার (৫ আগস্ট) পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতের আগরতলার উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। সঙ্গে তার বোন শেখ রেহানাসহ পরিবারের অন্য সদস্যরাও রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

ভারতীয় সম্প্রচারমাধ্যম সিএনএন-নিউজ১৮ জানিয়েছে, এরই মধ্যে ভারতে পৌঁছেছেন শেখ হাসিনা।

গোয়েন্দা সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, অন্য দেশে যাওয়ার জন্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ‘সেফ প্যাসেজ’ দেবে ভারত সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসও শেখ হাসিনার ভারত পৌঁছানোর খবর নিশ্চিত করেছে।

সকাল থেকে বাংলাদেশ বিষয়ে লাইভ আপডেট দিচ্ছে ভারতের টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস এবং দ্য হিন্দুও। এসব সংবাদমাধ্যমের হোমপেজে প্রধান খবর হিসেবে উঠে এসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শেখ হাসিনার পদত্যাগ।

শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন ব্যক্তি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তিনি এবং তার বোন গণভবন ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। যাওয়ার আগে তিনি একটি বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন। তবে সেই সুযোগ পাননি তিনি।

রয়টার্স জানিয়েছে, সামরিক একটি হেলিকপ্টারে করে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা ভারতের উদ্দেশে রওয়ানা দিয়েছেন

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer