প্রকাশিত: ২৮/০৬/২০১৮ ৭:২৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:২৮ এএম

নিজস্ব প্রতিবেদক

২৮ জুন বৃহস্পতিবার থেকে কক্সবাজারে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন। এ উপলক্ষ্যে শুদ্ধবানী ও সুরে নজরুল-সংগীত প্রশিক্ষক সৃজনের প্রশিক্ষন কোর্স এর আয়োজন করা হয়।

জানা গেছে, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে কবি নজরুল ইনিষ্টিউটের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগীতায় জাতীয় নজরুল সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে তিনব্যাপী শুদ্ধবানী ও সুরে নজরুল-সংগীত প্রশিক্ষক সৃজনের প্রশিক্ষন কোর্স এর আয়োজন করা হয়।

এছাড়া এ উপলক্ষে ২৭ জুন কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এসময় জেলা প্রশাসক মো: কামাল হোসেন, কবি নজরুল ইনস্টিটিউট ও প্রকল্প পরিচালক মো. আবদুর রহিম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয় ও জেলা তথ্য অফিসার নাসির উদ্দিন বক্তব্য রাখেন। সাংবাদিক সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

২৮ জুন সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হবে। র‌্যালী শেষে সম্মেলন উদ্ভোধন করা হবে। পরে বিকাল ৪টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ, তথ্যচিত্র প্রদর্শন এবং সন্ধ্যায় ৭টায় সাংস্কৃতিক অন্ষ্ঠুান অনুষ্ঠিত হবে।

পরদিন ২৯ জুন বিকাল ৪টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ, তথ্যচিত্র প্রদর্শন এবং সন্ধ্যায় ৭ টায় সাংস্কৃতিক অন্ষ্ঠুান অনুষ্টিত হবে।

শেষদিনে ৩০ জুন বিকাল ৪টায় আলোচনা সভা, পুরস্কার বিতরন, তথ্যচিত্র প্রদর্শন এবং সন্ধ্যায় ৭টায় সাংস্কৃতিক অন্ষ্ঠুানের মাধ্যমে সম্মেলন শেষ হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মেলনে দেশবরেণ্য ও স্থানীয় নজরুল গবেষক, আলোচক, শিক্ষাবীদ, সঙ্গীত শিল্পীসহ অতিথিরা উপস্থিত থাকবেন।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer