প্রকাশিত: ২৬/০৩/২০১৮ ৮:১৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫৮ এএম

নিউজ ডেস্ক::


নতুন এক ইনিংসের প্রস্তুতি নিচ্ছেন মুমিনুল হক সৌরভ। পছন্দের মেয়েকে ঘরে তুলে আনার প্রক্রিয়া শুরু করেছেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার। দুই পরিবারের মধ্যে কথাবার্তা প্রায় পাকা। তবে এখনই না; মুমিনুল বিয়ের পিড়িতে বসবেন ২০১৯ সালের শেষ দিকে।

মুমিনুলের হবু স্ত্রীর নাম ফারিহা। পড়াশোনা করছেন মিরপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। দুজনের পছন্দকে অনেকদিন আগেই মেনে নিয়েছে তাদের পরিবার।

চ্যানেল আই অনলাইনকে মুমিনুল বলেন, ‘বিয়ের কথাবার্তা চলছে। সব ঠিক থাকলে ২০১৯ সালের নভেম্বর-ডিসেম্বরে বিয়ের কাজটা সেরে ফেলবো। দুই পরিবার মিলে বসেছিল কয়েকদিন আগে।’

মুমিনুল জানান, প্রেম করেই বিয়ে করতে যাচ্ছেন তারা। তবে কতদিন ধরে ফারিহার সঙ্গে পরিচয় সেটি বলতে চাননি।

২৬ বছর বয়সী মুমিনুল জীবনকে গুছিয়ে নিতে গত বছর রাজধানীর বসুন্ধরায় অ্যাপার্টমেন্ট কিনেছেন। সেখানে উঠেছেন বাবা-মাকে নিয়ে। সেই নতুন বাসাতেই এখন বউ তুলে আনার অপেক্ষায় তিনি।

কক্সবাজারের ছেলে ‍মুমিনুল ২০১২ সালে পান জাতীয় দলের ঠিকানা। ধীরে ধীরে হয়ে ওঠেন টেস্টে দলের সেরা ব্যাটসম্যান। একসময় তিন ফরম্যাটে খেললেও এখন কেবল টেস্টই খেলেন এ বাঁহাতি ব্যাটসম্যান। চ্যানেল আই

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer