প্রকাশিত: ১১/০১/২০২০ ৭:৩৪ পিএম

বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ক্ল্যাসিক ব্যাটসম্যান বলা হয় লিটন কুমার দাসকে। বছর পাঁচেক আগে জাতীয় দলে অভিষেক হলেও শুরুর পথটা ছিল কাঁটায় ভরা। মাঝে মাঝে ব্যাটে ঝলক দেখা গেলেও অধিকাংশ সময় হতাশ করেছেন ভক্তদের। সেই লিটন এবারের বিপিএলে অন্য রূপে। শুরু থেকেই রানের ফোয়ারা ছোটাচ্ছেন। আছেন বঙ্গবন্ধু বিপিএলে রান সংগ্রাহকদের তালিকায় চতুর্থ স্থানে। এমন পরিবর্তনের কারণ হিসেবে বিয়েকেই উল্লেখ করলেন লিটন দাস।
গ্রুপপর্বের শেষ ম্যাচে রাজশাহীর হয়ে ৪৮ বলে ৭৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন লিটন দাস। ইনিংসটির পুরোটা জুড়েই ছিলো আত্মবিশ্বাস আর সৌন্দর্যের ছোঁয়া। সবমিলিয়ে আগের যেকোনো সময়ের চেয়ে অনেক ধারাবাহিক তার ব্যাট। ম্যাচ শেষে এমন পরিবর্তনের কারণ ব্যাখ্যা করেন লিটন। সেখানেই বিয়ের কথা সামনে নিয়ে আসেন এ তিনি।

ভালো করার পেছনে এ ড্যাশিং ওপেনার বলেন, ‘বেশি ম্যাচ ও ইনিংস খেলাটা তো অবশ্যই আছে। তাছাড়া আমার মনে হয়, আমি সৌভাগ্যবান যে আমি খুব কম বয়সেই বিয়ে করে ফেলেছি। বিয়ে জিনিসটা আমার পরিপক্বতাকে আরেকটু বাড়িয়ে দিয়েছে। অন্যদের ব্যাপারে কি হয় তা জানি না। তবে আমি এটা অনুভব করতে পারি। বিয়ের জন্য মনে হয় নিজেকে একটু সিনিয়র লাগছে।’

মাঝে জাতীয় দলে আসা যাওয়ার মাঝে ছিলেন। দল থেকে বাদ পড়ার পরেও আত্মবিশ্বাস না হারানোকে অন্যতম কারণ হিসেবে দেখছেন লিটন। তিনি বলেন, ‘আমি যখন ২০১৬/১৭ সালে খারাপ পারফর্ম করেছি এবং জাতীয় দলের বাইরে চলে যাই, তখন আমার আগের থেকে পরিপক্বতা এসেছে। কারণ আমি কখনো অফ ফর্ম থাকিনি। ওই জায়গায় আমি জীবনে অনেক কিছু শিখেছি। তাছাড়া বিয়ের পরে মাঠে এবং মাঠের বাইরে সব জায়গাতেই আমার পরিপক্বতা বেড়েছে।’

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer