প্রকাশিত: ২৭/০৪/২০১৯ ৫:৫৩ পিএম

ডেস্ক রিপোর্ট::
আসন্ন মাহে রমজান মাসের তারাবি এবং শেষ রাতে তাহাজ্জুদ নামাজের ইমামতির জন্য বিশ্বের ৩৫টি দেশে ৭০ জন ইমাম পাঠাচ্ছে সৌদি আরব।

ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধি আবদুল লতিফ আল শাইখ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। ইতোমধ্যে ৭০ জন সৌদি ইমামকে অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছে দেশটির ইসলাম ধর্মবিষয়ক মন্ত্রণালয়।তবে কোন ৩৫টি দেশে এই ৭০ জন ইমামকে পাঠানো হবে সে বিষয়ে এখনও ঘোষণা আসেনি।

এ প্রসঙ্গে আবদুল লতিফ আল শাইখ বলেন, সৌদি আরবের শরিয়াহ কলেজ থেকে বাছাইকৃত এই ৭০ জন কোরআনে হাফেজ। পবিত্র কোরআনকে অন্তরে লালনসহ তারা সবাই ইসলামের গভীর এবং সঠিক জ্ঞানে জ্ঞানী।

জানা গেছে, বিশ্বব্যাপী ইসলামের সঠিক জ্ঞান ছড়িয়ে দিতে সৌদি আরব এই উদ্যোগ নিয়েছে। সৌদি আরব মনে করছেন, এমন উদ্যোগের ফলে বিশ্বের মুসলিমদের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক আরও নিবিড় হবে ও সুদৃঢ় হবে।

দেশটির ধর্ম মন্ত্রণালয়ের মতে, রমজান মাসে এই ইমামগণ বিভিন্ন দেশের মুসল্লিদের সঙ্গে মিশে তাদের ইসলামের সারল্য এবং সঠিকভাবে ধর্ম পালনের বিষয়ে আলোকপাত করাতে পারবেন। এছাড়াও সুন্দরভাবে কোরআনের তেলাওয়াতের বিষয়ে প্রশিক্ষণ দিতে পারবেন। যা বিশ্ব মুসলমানদের জন্য কল্যান বয়ে আনবে

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...