উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩/০৯/২০২২ ৭:৩৩ এএম

ঢাকার আশুলিয়ার ‘রানি’র পর এবার যশোরের মণিরামপুরে দেখা মিলল খর্বাকৃতির একটি গরুর। ছয় মাস বয়সী এই এঁড়ে বাছুরটি আছে উপজেলার খানপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সরোয়ারের বাড়িতে।

সরোয়ারের বাড়ির ছোট শিশুরা আদর করে বাছুরটির নাম রেখেছে ‘টুনটুনি’। মালিক সরোয়ার অবশ্য নাম রেখেছেন ‘ঝন্টু’। তবে ‘টুনটুনি’ নামেই এলাকার সবার কাছে পরিচিত হয়ে গেছে বাছুরটি। সরোয়ারের বাড়িতে টুনটুনিকে দেখতে প্রতিদিন ভিড় করছে মানুষ।

টুনটুনির উচ্চতা ১৭ ইঞ্চি এবং দৈর্ঘ্য ৩১ ইঞ্চি। ওজনে আনুমানিক ২৫ থেকে ২৬ কেজি হবে। ছয় মাস বয়সী এই বাছুরটি বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির গরু বলে ধারণা করছেন অনেকে। ২০১৫ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ভারতের কেরালার ‘মানিক্যান’ গরুর উচ্চতা ছিল ২৪ ইঞ্চি এবং ওজন ছিল ৪০ কেজি। পরে আশুলিয়ার ‘রানি’ নামের গরুটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পায়। ওই গরুটির উচ্চতা ছিল ২০ ইঞ্চি এবং ওজন ছিল ২৬ কেজি। যে কারণে টুনটুনি নামের এই গরুটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেতে পারে বলে অনেকের ধারণা।

মালিক সরোয়ার হোসেন জানান, তার বাড়িতে তিনটি গাভি রয়েছে। এর মধ্যে একটি গাভি খর্বাকৃতির এঁড়ে বাছুরটির জন্ম দেয়। কয়েকদিন আগে পাবনা জেলা থেকে কয়েকজন লোক বাড়িতে আসেন। তারা বাছুরটি কিনতে চান। তাদের কাছে বাছুরটির দাম চান পাঁচ লাখ টাকা। তারা তিন লাখ টাকা দিতে চাইলেও বিক্রি করেননি। বাছুরটি স্বাভাবিক গরুর মতোই খাওয়া দাওয়া করে। তারপরও উচ্চতা, দৈর্ঘ্য এমনকি ওজনও বৃদ্ধি পায়নি এর।

গাভির বীজ বিক্রয়কারী সাইফুল কবীর জানান, তিনি আমেরিকান ডেইরি লিমিটেড কোম্পানির বীজ বিক্রি করেন। সরোয়ারের তিন গাভির জন্য এই একই বীজ দেওয়া হলেও একটির ক্ষেত্রে এই খর্বাকৃতির এঁড়ে বাছুর জন্ম নেয়।

ঢাকার বাসিন্দা আরাফাত হোসেন বলেন, আমি এর আগে এমন ছোট গরু দেখিনি। বামন মানুষ দেখেছি, তবে বামন গরু এই প্রথম দেখলাম। নানার বাড়িতে বেড়াতে এসে হঠাৎ এমন সৌভাগ্য হবে কল্পনাও করতে পারিনি। সংশ্লিষ্ট কর্মকর্তারা এটা নিয়ে গবেষণা করতে পারেন। আমাদের ধারণা এটা বিশ্বের সবচেয়ে ছোট গরু হবে।

এ ব্যাপারে মণিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সায়মন ঢাকা পোস্টকে বলেন, এটা আমাদের সরকারি বীজ-এর বাছুর নয়, এটা আমেরিকান ডেইরির একটা বীজ। একটা ইনফরমেশনের ভিত্তিতে আমরা এটা দেখতে যাই। আমরা শুনেছি যে এটা ১০০% শাহিওয়াল জাতের বীজ দেওয়া ছিল এবং বাছুরটির মা গাভিটি দেশি জাতের।

তিনি আরও বলেন, আমরা ধারণা করছি এটা জেনেটিক্যাল কারণে হতে পারে। এটি বিশ্বের সবচেয়ে ছোট গরু কি না তা সংশ্লিষ্ট সব তথ্য বিশ্লেষণের পর জানা যাবে।

পাঠকের মতামত

 

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...