প্রকাশিত: ০৫/০৭/২০১৮ ৯:৪৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:০৭ এএম

নিউজ ডেস্ক::
নেইমারের কথা সবারই কম-বেশি জানা আছে। গত ফেব্রুয়ারিতে পায়ের পাতায় চোট পেয়েছিলেন তিনি। কিন্তু সর্বশেষ পুরোপুরি ফিট হয়ে রাশিয়ায় আসতে পারেননি ব্রাজিলের এই উদীয়মান তারকা। বিশ্বকাপে নেইমারকে ঠেকাতে যেন সরব প্রতিপক্ষ দলগুলো। আর তাই তাকে আটকাতে ক্রমাগত ট্যাকল করার কৌশল এঁটেছে প্রতিপক্ষরা। যে কারণে বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ফাউলের শিকার হয়েছেন নেইমার।

কিন্তু এরপরও ব্রাজিলের এই ফরোয়ার্ডের বিপক্ষে ‘ডাইভ’ দেওয়ার অভিযোগ উঠছে। রয়েছে বিস্তর সমালোচনা। প্রতিপক্ষ দলের খেলোয়াড়েরা একটু বাধা দিলেই নাকি নেইমার কাটা কলাগাছের মতো পড়ে যান! প্রতি ম্যাচেই নেইমার মাঠে কিছুক্ষণ পড়ে থাকবেন, এটা যেন রীতি হয়ে গেছে!

বিশ্বকাপে প্রথম ম্যাচেই সুইসরা তাকে যেভাবে ট্যাকল করেছে, সেটি নেইমারের ভীতিকে আরো বাড়িয়ে দিয়েছে। সেই ম্যাচে তাকে দশবার ফাউল করা হয় যা কিনা ১৯৯৮ বিশ্বকাপের পর থেকে এই টুর্নামেন্টের এক ম্যাচে সর্বোচ্চ।

বিশ্বকাপে অনেক দূর যেতে হলে সুস্থ থেকে নিজের ফর্ম ধরে রাখাটা প্রাথমিক শর্ত। ধারণা করা হচ্ছে, ডিফেন্ডারের ট্যাকল থেকে নিজেকে রক্ষার জন্যই এমন ‘ডাইভ’ দিচ্ছেন নেইমার। আর রেফারি যখন হলুদ কার্ডে অনীহা দেখান, একটু বেশি চোট পাওয়ার ভান করা ছাড়া উপায়ও বা কী!

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer