উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭/০৪/২০২৫ ৭:৩৯ এএম

বিডি২৪লাইভ
প্রেমিকের অন্যত্র বিয়ের খবরে হাতে বিষের বোতল আর হৃদয়ে অভিমানের আগুন নিয়ে প্রেমিকের বাড়ির সামনে অনশনে বসেছেন এক কলেজছাত্রী। ঘটনাটি ঘটেছে রোববার (৬ এপ্রিল) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ঘোনাপাড়ায়।

অনশনরত ছাত্রী মহেশখালীর মাতারবাড়ির বলীর পাড়ার বাসিন্দা এবং বদরখালী ডিগ্রি কলেজের শিক্ষার্থী। তার দাবি, দীর্ঘদিন ধরে প্রবাসী বাদলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। বাদল তাকে বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক চালিয়ে গেলেও শেষমেশ অন্যত্র বিয়ের সিদ্ধান্ত নেন। এ খবরে মানসিকভাবে ভেঙে পড়েন ছাত্রীটি এবং বিষের বোতল হাতে প্রেমিকের বাড়ির সামনে অবস্থান নেন।

স্থানীয়দের ভাষ্য, বাদলের পরিবারের পক্ষ থেকে ওই ছাত্রীকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে বাদলের পরিবারের কেউ মুখ খুলতে রাজি হননি। এমনকি তারা বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন।

চাকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...