প্রকাশিত: ২৮/০১/২০১৭ ১:৪২ এএম

নিউজ ডেস্ক::

 বিমানবনন্দরে লাঞ্চিত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান মুমিনুল হক। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসারবাহিনীর সদস্যরা তার সঙ্গে দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ তার।

পাঁজরের ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলার পর দেশে ফিরে আসেন বাঁ-হাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান। চিকিৎসার জন্য ঢাকাতেই অবস্থান করছিলেন তিনি। শুক্রবার নিজের বাড়ি কক্সবাজার যাওয়ার উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে সেখানেই আনসার সদস্যদের দুর্ব্যবহারের শিকার হন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এই অভিযোগ করেন তিনি। সেখানে তিনি লিখেছেন, ‘আজ খুব লাঞ্ছিত হয়েছি এয়ারপোর্টে। বাংলাদেশ আনসাররা খুব খারাপ ব্যবহার করেছে।’

এই ঘটনায় মুমিনুল এখন পর্যন্ত কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন কিনা, সে ব্যাপারে নিশ্চিত কোন তথ্য এখনও পাওয়া যায়নি।

বাংলাদেশের অন্যতম সেরা এই টেস্ট ব্যাটসম্যান ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৮৭ রান করেছেন। প্রথম ইনিংসে ৬৪, দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ২৩ রান।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer