প্রকাশিত: ১০/০৯/২০১৭ ৯:৫৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৪৫ পিএম
Single Page Top

শহিদুল ইসলাম, উখিযা::
নিপীড়িত রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উখিয়ায় আগমণ উপলক্ষ্যে উখিয়া উপজেলা আওয়ালীগের উদ্যোগে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার বিকাল থেকে রাত ৮ টা পর্যন্ত উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম। বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপকমিটির যুগ্ম সম্পাদক প্রশান্ত ভূষন বড়–য়া, রামু-কক্সবাজারের সংসদ সদস্য সাইমম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহাজাদা মুহি উদ্দিন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এড. সিরাজুল মোস্তাফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, মাহবুব আলম মাহাবু, ফরিদুল আলম কন্ট্রাক্টর, রতœাপালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আসহাব উদ্দিন মেম্বার, আওয়ামীলীগ নেতা মাষ্টার ছৈয়দ আলম, রাজাপালং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল আলম, পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজল কাদের ভুট্টো, কক্সবাজার জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরশেদ হোসেন তানিম, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিথুন। অনুষ্ঠান পরিচালনা করেন, উখিয়া উপজেলা আওযামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। এ সময় প্রধান অতিথি বলেন, বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে বসে যে ষড়যন্ত্র করছে তা কখনো বাংলার মাটিতে করতে পারবেনা। গত ক’দিন ধরে উখিয়ায় ঘুরে দেখা গেছে রোহিঙ্গাদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। আমার মনে হয় ৫ লক্ষাধিক রোহিঙ্গা এখানে আশ্রয় নিয়েছে। ওরাও মানুষ। মানুষ মানুষের জন্য। একমাত্র আওয়ামীলীগই মানবিকতার খাতিরে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে। ঢাকায় এসি রুমে বসে মির্জা ফখরুল সাহেব ব্রিফিং দিচ্ছেন। এখনো পর্যন্ত রোহিঙ্গাদের পাশে দাঁড়ায়নি বিএনপি। উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম, কক্সবাজার জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য আশরাফ জাহান কাজল, জেলা আওয়ামীলীগ সদস্য বদরুল হাসান মিল্কি, উখিয়া উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক রাসেল চৌধুরী।

পাঠকের মতামত

Single Page Bottom

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer