উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৭/০৫/২০২৩ ৩:০৯ পিএম

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে নাম না জানা এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ মে) দিবাগত রাত ৩টার দিকে ক্যাম্পের জি ব্লক/১ এ ঘটনাটি ঘটে।

রোববার (৭ মে) দুপুর ১টা ২০ মিনিটে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রোহিঙ্গা বলেন, ‘১৩ নম্বর ক্যাম্পের মাঝি সৈয়দ হোসেনকে মারতে গিয়ে তাকে না পেয়ে তার মা ও আত্মীয়দের মারধার করে সন্ত্রাসীরা। পরে ফিরে আসার সময় নাম না জানা এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।’

ওসি মোহাম্মদ আলী বলেন, ১৩ নম্বর ক্যাম্পে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় ওই ক্যাম্পের বাসিন্দারা। প্রাথমিকভাবে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসীরা।

তিনি আরও বলেন, লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চলছে।

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...