ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০২/২০২৫ ১০:২৩ এএম

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সান্তাহার পৌর শহরের বাঁশহাটি মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কোনাকায় গ্রামের আব্দুর রহমান মণ্ডলের ছেলে আল হোসাইন মণ্ডল (১৯), ছোট ধাপ এলাকার জিয়াউর রহমান প্রামাণিকের ছেলে শাহ নেওয়াজ (১৯) ও কাহালু উপজেলার কাজীপাড়া এলাকার মঞ্জুর আলীর ছেলে মিথুন প্রামাণিক (১৯)।

নিহত আল হোসাইনের যমজ ভাই আল হাসান বলেন, ‘রোববার রাতে তিনটি মোটরসাইকেলে করে আমরা ৯ জন বন্ধু নওগাঁ শহরে আয়োজিত বাণিজ্য মেলা দেখে বাড়ি ফিরছিলাম। একটি মোটরসাইকেলে ফিরছিল আমার ভাইসহ তিনজন। আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বাঁশহাটি এলাকায় একটি ট্রাকচাপায় ঘটনাস্থলেই তিনজনই নিহত হয়। ওই মোটরসাইকেলের পেছনে থাকা আরেকটি মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে তাঁরা গুরুত্বর আহত হয়। তাঁদের আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

নওগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদিকুল বারী বলেন, ‘খবর পাওয়ামাত্রই আমাদের দুটি ইউনিটের উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসে। সান্তাহার পুলিশ ফাঁড়িতে মরদেহ তিনটি হস্তান্তর করা হয়েছে। নিহত তিনজনের বয়স ১৯-২০ বছরের মধ্যে হবে।’

সান্তাহার পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আজিমুল হক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, একটি মোটরসাইকেলে তিনজন নওগাঁ থেকে বগুড়ার দিকে ফিরছিলেন। পথিমধ্যে সান্তাহার পৌর শহরের বাঁশহাটি মৎস্য আড়তের সামনে ঢাকাগামী দূরপাল্লার যাত্রীবাহী নৈশকোচকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকচাপায় ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...